ইউজিসির শিক্ষা ঋণের তালিকায় নোবিপ্রবির ৬২১ শিক্ষার্থী

১১ নভেম্বর ২০২০, ০৪:২৮ PM
 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষাকার্যক্রমে অংশ নিতে স্মার্টফোন কেনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬২১ জন্য অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দেয়া হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) ইউজিসি থেকে পাঠানো এক নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে তালিকাভুক্ত প্রত্যেক শিক্ষার্থীকে বিনা সুদে ৮ হাজার টাকা করে ঋণ দেবে ইউজিসি। এ ঋণ অধ্যায়নকাল থেকে সনদপ্রাপ্তির পূর্ব পর্যন্ত যেকোনো সময় সমান চার কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের যে তালিকা কমিশনে প্রেরণ করা হয়েছে তাদেরকে ঋণের বিষয়টি যথাযথভাবে অবিহিত করতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক কমিশনে প্রেরিত তালিকায় শিক্ষার্থীর নাম আছে কিনা তা পুনরায় যাচাই করিয়া দেখিতে হইবে এবং কমিটির সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি, ২০২১ এর মধ্যে বরাদ্দ প্রদান করিবেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত ২৫ জুন ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর এক সভায় অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়। এরপর জুলাই থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস শুরু হয়।

এতে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে গত বুধবার (৪ নভেম্বর) ইউজিসি’র এক ভার্চুয়াল সভায় দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে ৮ হাজার টাকা করে ঋণ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬