আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় রানার্সআপ চুয়েট

১৬ আগস্ট ২০২০, ০৪:৪৯ PM
বিজয়ী দলের ৩ সদস্য

বিজয়ী দলের ৩ সদস্য © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্থাপত্য বিভাগের একটি দল ভারতে অনুষ্ঠিত ‘সুন্দর বাড়ি’ শীর্ষক একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপের গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় চুয়েট শিক্ষার্থীদের উপস্থাপিত প্রজেক্টের নাম ‘শেল-টার’।

শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল অনলাইনে ঘোষণা করা হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন- অনিরুদ্ধ দে নিলয়, মাহজেরীন সুলতানা ঐশী ও আবুল হাসান সিকদার রাহাত।

জানা গেছে, ভারতে অনুষ্ঠিত স্থাপত্য, পরিকল্পনা, ডিজাইন ও নগর অধ্যয়ন বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সার্চ ফর ট্রাস্ট’ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ২৯৩টি দলের সমন্বয়ে প্রায় সাড়ে ৮শ প্রতিযোগী অংশগ্রহণ নেন।

চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের স্থাপত্য বিভাগের এই সফলতা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানান।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬