করোনা উপসর্গ নিয়ে এয়ার এম্বুলেন্সে করে সস্ত্রীক ঢাকায় পবিপ্রবি উপাচার্য

১৪ জুলাই ২০২০, ০৪:০০ PM
ইনসেটে উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ

ইনসেটে উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ © সংগৃহীত

নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় এসেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে তাদের নিয়ে বিমানবাহিনীর একটি এয়ার এম্বুলেন্সে করে পটুয়াখালী থেকে ঢাকায় পৌঁছে বলে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

পরে এই দম্পতিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সপ্তাহখানেক ধরে উপাচার্য ও তার স্ত্রী জ্বর ও কাশিতে ভুগছিলেন। করোনাভাইরাস পরীক্ষার জন্য সোমবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা দেওয়া হয়েছে।

স্যারের বয়স ৬৭ বছর এবং বার্ধক্যজনিত কারণে তার শরীরে বিভিন্ন রকমের রোগ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে- যোগ করেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে শিবির…
  • ০৪ আগস্ট ২০২৬
মশারি ছাড়াই ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ডেঙ্গু ছড়ানোর শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প…
  • ০৪ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজি ওজনের ‘তবলা’ মাছ
  • ০৪ আগস্ট ২০২৬