ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল হাবিপ্রবি ছাত্রীর স্বপ্ন

১২ জুন ২০২০, ০৪:১১ PM

© টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তাহেরা ফাইয়াজ মৌ নামে এক ছাত্রী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি অর্থনীতি বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী ছিলেন। আজ শুক্রবার (১২ জুন) সকালে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মঙ্গলপুর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা যায়, দিনাজপুরের সেতাবগঞ্জে তাহেরা ফাইয়াজ মৌ’র বাসা। আজ শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় তাহেরা ফাইয়াজ মৌ তাঁর বাসা থেকে তার খালাতো ভাইয়ের সাথে বাইকে করে বিশ্ববিদ্যালয়ে আসে। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে থাকতেন। করোনার বন্ধে বাসায় থাকার কারণে মেস থেকে প্রয়োজনীয় বই এবং জিনিসপত্র নিয়ে বাসায় ফেরার পথে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মঙ্গলপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে যায় মৌ। এমন সময় আসা অন্য একটি ট্রাকের নিচে পড়ে পিষ্ঠ হয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মৌ এর মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে চলছে শোকের মাতম। তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবি পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। উপাচার্য এক বার্তায় বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ
  • ০৪ আগস্ট ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রত…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় খাল খনন না হওয়ায় ফেরত গেল ৫৭ লাখ টাকা
  • ০৪ আগস্ট ২০২৬
তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
  • ০৪ আগস্ট ২০২৬