কিট নেই, নোবিপ্রবির করোনা পরীক্ষা বন্ধ

© ফাইল ফটো

পর্যাপ্ত কিট না থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আজ রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিট পেলে পুনরায় চালু হবে’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নোবিপ্রবি ল্যাবে প্রতিদিন ২’শ করে কিটের চাহিদা রয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিট না পাওয়ায় আশানুরূপ পরীক্ষা করা যাচ্ছে না। বর্তমানে ল্যাবে ২৫০টি নমুনা জমা আছে। কিটের জন্য স্বাস্থ্য অধিদফতরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু কিট স্টক না থাকায় তা আনা সম্ভব হয়নি। তবে ২-৩ দিনের মধ্যে কিট পাবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও করোনা পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, গত ১২মে আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের ল্যাবে করোনা ভাইরাসের নমুনার পরীক্ষা শুরু হয়। ১ হাজার ৪৮০টি কিট নিয়ে শুরু হয় নমুনা পরীক্ষা কার্যক্রম।

তিনি বলেন, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ল্যাবে কর্মরত কাউকেই ঈদের ছুটি দেয়া হয়নি। বর্তমানে তারা সবাই বেকার বসে আছেন। কিট পেলে আমরা ঈদের দিনও পরীক্ষা করার পরিকল্পনা রাখছিলাম।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬