অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের শোক

১৫ মে ২০২০, ০৩:৫৫ PM

© টিডিসি ফটো

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদ।

সংগঠনের সভাপতি ড. মো মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এইচ এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়, বাঙালি জাতিসত্তার এক উজ্জ্বল নক্ষত্র, বুদ্ধিবৃত্তিক সমাজব্যবস্থা ও দেশের উচ্চশিক্ষা বিকাশের অন্যতম দিশারী বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, ভাষাসংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ গভীরভাবে শোকাহত।

শোক বার্তায় আরও বলা হয়, বিপুলা এই পৃথিবীতে তাঁর মতো নির্মোহ দৃষ্টিকোণ থেকে মহান মুক্তিসংগ্রামকে সাহিত্য-সমাজব্যবস্থায় ফুটিয়ে তোলার জন্য আর কেউ রইলো না। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী পদক’, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ও ভারত সরকারের থেকে ‘পদ্মভূষণ’ পদকসহ অসংখ্য পুরস্কার প্রাপ্ত এই গুণীর প্রয়াণে আমরা হারালাম শিক্ষা বিকাশের অন্যতম বাতিঘর এক মহান শিক্ষককে। দেশ ও বিশ্বের এই ক্রান্তিকালে স্যারের চলে যাওয়া যে শূন্যতার সৃষ্টি করেছে তা অপূরণীয়।

শোকের এই ক্ষণে স্বাধীনতা শিক্ষক পরিষদ মহান এই কর্মবীরের জীবন ও কর্মকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৪ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬