সোমবার শুরু হচ্ছে শাবিপ্রবিতে করোনা শনাক্তকরণ পরীক্ষা

১৪ মে ২০২০, ০৪:২২ PM

© ফাইল ফটো

আগামী সোমবার থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা শুরু হতে যাচ্ছে । শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে এই পরীক্ষা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের এই ল্যাবটি চালু হওয়ার কথা থাকলেও, টেকনিক্যাল ও মেশিনারিজ স্থাপনের কারণে সেটা সম্ভব হয়নি। তবে এর মধ্যে পিসিআর মেশিনটি পৌঁছে গেছে এবং সেটি বসানোর কাজ চলছে। আর বায়োসেফটি কেবিনেটটি আগামী পরশু পৌঁছে যাওয়ার কথা রয়েছে। বায়োসেফটি কেবিনেট ছাড়া কাজ করা ঝুকিঁপূর্ণ। তাই আমরা আশা করছি আগামী ১৮ মে থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

জানা গেছে, এই ল্যাবে প্রথম দুই দিনে ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে। পরবর্তীতে প্রতিদিন ২০০টির মতো নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

উল্লেখ্য, সিলেট বিভাগের জন্য বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হচ্ছে। একটি ল্যাবে নমুনা পরীক্ষায় ফল পেতে অনেকটা সময় লেগে যাওয়ায় নমুনা জট কমাতে কিছুদিন পরপর ঢাকায় নমুনা পাঠানো হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ল্যাব চালু হলে এ সংকট দূর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৪ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬