শিশুদের পাশে দাঁড়াতে ফান্ড রাইজিং কর্মশালা করছে এসডিএস

© টিডিসি ফটো

করোনার সময়টায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ ফান্ড রাইজিং কর্মশালার আয়োজন করেছে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি (এসডিএস)। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সার্বিক সহযোগিতায় আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাতটি ক্লাসের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় বিতর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক অনিক চৌধুরী তপু জানান, রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত অর্থের সম্পূর্ণ অংশ সুনামগঞ্জের সরকারি শিশু পরিবারে প্রদান করা হবে।

কর্মশালা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি শত শত ট্রফি অর্জনের চেয়েও মানবিক মানুষ হওয়াটা অধিক প্রয়োজন। আর একারণেই আমরা মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে এই কর্মশালাটি আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি এবং মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমরা আশা করি, আরো অনেকেই কর্মশালায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করবেন।’

উল্লেখ্য, (https://facebook.com/events/s/sds-fundraiser-workshop-week-2/2691340701089452/?ti=c) ফেসবুক লিংকের মাধ্যমে কর্মশালাটিতে রেজিস্ট্রেশন শন করা যাবে।

আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬