প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল শাবিপ্রবি

১০ মে ২০২০, ০৯:৪৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের জন্য গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ টাকা জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

রবিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা ১৩,২৫০০০ টাকার একটি চেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে সবার সঙ্গে মতবিনিময় করেন এবং এ করোনা ক্রান্তিকালে আমাদের সবাই যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬