অনলাইন ক্লাস শুরু করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

০৬ মে ২০২০, ১০:০৭ PM

© ফাইল ফটো

অনলাইন ক্লাস শুরু করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। আজ বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী বিষয়টি জানিয়েছেন। প্রথম দিনে বিভিন্ন বিভাগের ২১টি বিষয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে কয়েকটি বিষয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের মোট ২১টি বিষয়ে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। তবে অনলাইনে পরীক্ষা বা মূল্যায়ন এই মূহূর্তে হবে না।’

প্রসঙ্গত, এর আগে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করে। আর গত ২ মে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দুই হাজার ২৬০টি অনার্স কলেজে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালানার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, দেশের ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু আছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬