২০০ শিক্ষার্থীর পাশে দাঁড়াচ্ছেন বশেমুরবিপ্রবি শিক্ষকরা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের জীবনে নেমে এসেছে দুঃসময়। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর দুর্ভোগ সীমাহীন। আর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ এই নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদেরও একটি উল্লেখযোগ্য অংশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার শিকার হচ্ছেন। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষকরা। শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে ইতোমধ্যে তাঁরা দায়িত্ব ভাতা এবং একদিনের বেতনের অর্থের সমন্বয়ে একটি ফান্ডও গঠন করেছেন, যার মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ২০০ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

উদ্যোগ গ্রহণকারী শিক্ষকদের একজন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা জানান, ‘শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তারা ভালো না থাকলে আমরাও ভালো থাকতে পারি না। তাই করোনার প্রাদুর্ভাবে যেসকল শিক্ষার্থীরা দুর্দিন অতিবাহিত করছে আমরা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি শিক্ষক হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব।’

এসময় তিনি আরো বলেন,‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও (চলতি দায়িত্বপ্রাপ্ত) এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

সহযোগিতা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের মাধ্যমে শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করা হবে এবং মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে সহযোগিতা পৌঁছে দেয়া হবে। এছাড়া চারটি হটলাইন নাম্বারের মাধ্যমেও শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা।’

হটলাইন নাম্বারসমূহ-
১. ০১৭২২০০০১৬৫ (মোঃ ফায়েকুজ্জামান মিয়া, সহকারী অধ্যাপক, এআইএস বিভাগ)
২. ০১৭১৭৬৬৬৬০৮ (মোঃ নাসির উদ্দিন, প্রভাষক, রসায়ন বিভাগ)
৩. ০১৭১২৭৯৪২০৩ (মোঃ গোলাম ফেরদৌস, প্রভাষক, কৃষি বিভাগ)
৪. ০১৯১২৮২১৬৪২ (মোঃ সোলায়মান হোসেন, প্রভাষক, ফার্মেসী বিভাগ)

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬