শিক্ষার্থীদের বাড়িভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

০৪ মে ২০২০, ০৮:৪২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে ভাড়া করা বাসা বা মেসে থাকা শিক্ষার্থীদের দুশ্চিন্তা লাঘবে এগিয়ে এসেছে যশোর জেলা প্রশাসন। শিক্ষার্থীদের বাড়িভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আজ সোমবার দুপুরে সার্কিট হাউজে জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন, ১৫ জন মেস মালিক, সরকারি এমএম কলেজ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গত এপ্রিল মাস থেকে ভাড়ার ৪০ শতাংশ দিতে হবে শিক্ষার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। যশোর শহর ও শহরতলীতে কয়েক হাজার ছাত্রাবাস রয়েছে। তবে কোনও মালিক চাইলে মানবিক বিবেচনায় শতভাগ ভাড়া মওকুফ করতে পারবেন। তাতে কোনও বাধা নেই।

দেখুন: শিক্ষার্থীদের বাড়িভাড়া মওকুফ করতে বলেছে যবিপ্রবি

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান বলেন, গেল ৩০ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতির সম্মুখীন হওয়া শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে বাসা বাড়ির মালিকদেরকে মেসের সিটভাড়া মওকুফের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মহোদয়কে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

তিনি জানান, তার চিঠির প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ সোমবার দুপুরে মেস মালিকদের একাংশ, ছাত্র, শিক্ষক প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতির উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৪ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬