যুক্তরাষ্ট্র

ইহুদি ধর্মীয় নেতার শেষকৃত্যে হাজার হাজার মানুষ

০১ মে ২০২০, ০৫:০০ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নিউইয়র্কের ব্রুকলিনের রাস্তায় একজন ইহুদি ধর্মীয় নেতার (রাবাই) শেষকৃত্যে যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার রাতে তার শেষকৃত্যে যোগ দিতে ভিড় করেন এসব অর্থোডক্স ইহুদিরা।

এনওয়াইপিডির একজন মুখপাত্র বলেছেন, রুটলেজ স্ট্রিট ও বেডফোর্ড অ্যাভিনিউয়ে রীতিমতো ভিড় জমায় তারা। এসময় তাদের সরিয়ে দিতে গেলে এনওয়াইপিডির গাড়ি ঘিরে ধরে তারা। তিনি বলেন, সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ওই শেষকৃত্য রাত ৯টা পর্যন্ত চলে এবং সেখানে প্রায় আড়াই হাজার মানুষ অংশ নেয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, শোকাহত ব্যক্তিরা কয়েকটি সিটি ব্লকজুড়ে জড়ো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন নীল রঙয়ের সার্জিক্যাল মাস্ক পরলেও অনেকের মুখ খোলা ছিল।

এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও। এমনকি মানুষজনকে সরিয়ে দিতে তিনি ঘটনাস্থলে হাজির হয়েছিলেন বলেও জানান।

টুইট বার্তায় নিউইয়র্কের মেয়র লিখেন, আজ রাতে উইলিয়াসবার্গে পুরো অগ্রহণযোগ্য কিছু ঘটেছে; এই মহামারির মধ্যেই একটি শেষকৃত্যে বড় ধরনের জমায়েত হয়েছে। যখন আমি শুনলাম, মানুষজন সরে গেছে সেটা নিশ্চিত করতে আমি সেখানে হাজির হই। কিন্তু আমি যা দেখেছি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এই সময় তা মেনে নেয়া হবে না।

গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬