ইফতারসামগ্রী বিতরণ করেছে নোবিপ্রবি লিও ক্লাব

© টিডিসি ফটো

করোনাভাইরাস সঙ্কটে নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন ‘লিও ক্লাব অব নোবিপ্রবি রয়েল কিংস’।

আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের ১৪টি পরিবারের মাঝে ইফতারসমাগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের ভাইস প্রেসিডেন্ট লায়ন রেজওয়ান কারিম।

ইফতারসমাগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, মুড়ি, লবন, সাবান ও খেজুরসহ প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি পরিমাণ খাদ্যসামগ্রীর প্যাকেট।

এসময় উপস্থিত ছিলেন ‘লিও ক্লাব অব নোবিপ্রবি রয়েল কিংস’র সভাপতি লিও হাসিব আল আমিন। এতে সার্বিক তত্বাবধান করেছেন ক্লাবটির এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ।

লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ বলেন, ‘মহামারী কোভিড ১৯ এর কারনে দেশের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে আমরা সাধ্যমতো থাকার চেষ্টা করছি।আশাকরি সমাজের সকলের উচিত এসব মানুষ গুলার পাশে দাড়ানো।’

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬