একদিনে যবিপ্রবির ল্যাবে ১৮ করোনা রোগী শনাক্ত

২৮ এপ্রিল ২০২০, ০৮:৫০ AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নতুন করে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, যশোরের ৪৭টি নমুনা পরীক্ষা করে ১০টি, ঝিনাইদহের ২৩টি নমুনা পরীক্ষা করে ৮টি কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। নড়াইলের ২টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে মোট ৭২টি নমুনা পরীক্ষার মধ্যে ১৮টি পজিটিভ এবং ৫৪টি নেগেটিভ ফলাফল এসেছে।

সোমবার একই ল্যাবে যশোরের ৮টি নমুনা পরীক্ষা করে ৪টি, ঝিনাইদহের ৩৯টি নমুনা পরীক্ষা করে ৪টি, নড়াইলের ২০টি নমুনা পরীক্ষা করে ৩টি কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে ওইদিন মাগুরার ১১টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে।

সোমবার যবিপ্রবির ল্যাবে মোট ৭৮টি নমুনা পরীক্ষার মধ্যে ১১টি পজিটিভ এবং ৬৭টি নেগেটিভ এসেছিল।

 

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬