করোনা শনাক্তে পরীক্ষার অনুমতি পেল নোবিপ্রবি

২৭ এপ্রিল ২০২০, ০৩:১৩ PM

করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য নিজস্ব ল্যাবে নমুনা পরীক্ষা করার অনুমতি পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের তিনটি জেলার করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করা হবে এ বিশ্ববিদ্যালয়ে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) এ অনুমতি প্রদান করা হয়। এতে উল্লেখ রয়েছে, এই দুই প্রতিষ্ঠানেই পিসিআর টেস্ট চালু হওয়া সাপেক্ষে এই প্রজ্ঞাপন কার্যকর হবে।

প্রজ্ঞাপনের আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী এই তিন জেলার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করা হবে।

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর দিয়ে নিজস্ব ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা চালু হবে। থিসিস শিক্ষার্থীদের সহযোগিতায় বিভাগের শিক্ষকরা এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের অন্য আরেকটি পিসিআর মালেক উকিল মেডিকেলে দেওয়া হবে। এছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজে পিসিআর পরীক্ষায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে তিন জন শিক্ষার্থী দেওয়া হয়েছে। এসময় তিনি করোনা মোকাবিলায় সরকারকে সম্ভব সব সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেছেন।

নোবিপ্রবি অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, নোবিপ্রবির অনুজীববিজ্ঞান বিভাগের ল্যাবে করোনা শনাক্তকরণ কার্যক্রম চালু হবে। এই ল্যাবে পিসিআর কার্যক্রম চালু করে প্রতিদিন ৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। আগামী এক সপ্তাহের মধ্যেই করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, এছাড়াও চট্টগ্রাম বিভাগের অন্য তিনটি প্রতিষ্ঠানে বিআইটিআইডি ফৌজদারহাট, কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস নমুনা শনাক্তকরণ পরীক্ষা চালু রয়েছে।

গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬