প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিল রাবিপ্রবি

২২ এপ্রিল ২০২০, ০৮:৪০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ দিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিষয়টি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ অর্থ প্রধানমন্ত্রীর দপ্তরে প্রদান করা হয়। মূলত দেশের বর্তমান পরিস্থিতি ও ধীরগতির অর্থনৈতিক প্রভাবে মানবিকতার দৃষ্টান্ত দেখিয়েছে রাবিপ্রবি।

এদিকে করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র মানুষদেরকে সহায়তার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ে প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের কাছে আর্থিক অনুদান হস্তান্তর করেন উপ-পরিচালক (হিসাব) সাইফুল আলম ও সহকারী পরিচালক আব্দুল গফুর।

গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬