একদিনে যবিপ্রবির ল্যাবে ১৩ করোনা রোগী শনাক্ত

২২ এপ্রিল ২০২০, ০৯:৫০ AM

© ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর একইসময়ে ল্যাবটিতে ৬৫ নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন ডা. শেখ মো. আবু শাহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. শেখ মো. আবু শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করলে ১৩ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে যশোরে চারজন, নড়াইলে চার চিকিৎসকসহ পাঁচজন, কুষ্টিয়ায় দুইজন, মেহেরপুরে একজন এবং মাগুরায় একজনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ আসে। যশোরের চারজনের মধ্যে দু’জন চৌগাছা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। 

এর আগে গত শুক্রবার থেকে এ ল্যাবে পরীক্ষা শুরু হলেও এ পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কিন্তু একদিনেই ১৩  করোনা রোগী শনাক্ত হলো।

গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬