নোবিপ্রবিতে করোনার তথ্যভিত্তিক ওয়েবসাইট উদ্বোধন

২০ এপ্রিল ২০২০, ১২:০১ AM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনাভাইরাস (কোভিড-১৯) এর তথ্য সম্বলিত কৃত্রিম বুদ্ধিভিত্তিক ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম অনলাইনে এটির উদ্বোধন করেন। এসময় অনলাইনে সংযুক্ত ছিলেন নোবিপ্রবি সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক চন্দ্র হাওলাদার এবং এমআইএস বিভাগের প্রভাষক জনাব শাহরিয়ার সেতু।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রচেষ্টাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। এ সফটওয়্যারের মাধ্যমে মহামারী কোভিড-১৯ সংক্রান্ত অনেক তথ্য একসাথে পাওয়া যাবে এবং যার মাধ্যমে সবাই উপকৃত হবে।

শাহরিয়ার সেতু এবং কৌশিক চন্দ্র হাওলাদার এর তত্ত্বাবধানে এ অ্যাপ্লিকেশন প্রস্তুত করতে সহায়তা করেন নোবিপ্রবি আইসিই বিভাগের শিক্ষার্থী মোঃ খলিল, মোঃ জানে আলম, সিএসটিই বিভাগের শিক্ষার্থী  মাকসুদ আলম রনি, নাহিদ হাসান এবং আইসিটি ডিভিশনের সহকারী প্রোগ্রামার আহমেদুর রহমান শোভন।

সংশ্লিষ্টরা জানান, এই ওয়েবসাইটে মূলত ডাটা এবং এপিআই নিয়ে কাজটি করা হয়েছে। মেশিন লার্নিং এলগরিদম ব্যবহার করে আউটব্রেক প্রেডিকশন মডেল তৈরি হয়েছে যা ফোরকাস্টিং এর কাজ করবে। ফলে এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশগুলোতে করোনাভাইরাস সংক্রমণ এবং এর ফলে প্রাণহানির সংখ্যা কেমন হতে পারে তা জানা যাবে। শিগগির কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত একটি চ্যাটবট এই সাইটের সাথে সংযুক্ত করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। যার মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে এই অ্যাপ্লিকেশন। ওয়েবসাইটের ঠিকানা (www.corona.nstu.edu.bd) ।

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬