১ দিনে ১০০ নমুনা পরীক্ষা করতে সক্ষম শাবিপ্রবি: উপাচার্য

১২ এপ্রিল ২০২০, ১১:১৪ PM

© টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২ ল্যাবে প্রতিদিন ১০০ নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ রবিবার তিনি এ বিষয়ে জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য দুটি বিভাগের ল্যাবে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে। দিনে এখানে কমপক্ষে ১০০টি নমুনা পরীক্ষা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন দক্ষ শিক্ষক কাজ করতে প্রস্তুত আছেন। ল্যাবগুলোকে পরীক্ষা-নিরীক্ষার উপযোগী করে তুলতে খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। সুরক্ষার জন্য যেটুকু বা যা প্রয়োজন তা করে নিতে পারব।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, দেশের এই সংকটে আমাদের ল্যাবে পিসিআর মেশিনে চলতি সপ্তাহ থেকে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে। এখানে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ও এক্সপার্ট হ্যান্ড রয়েছে।

প্রসঙ্গত, আজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাবিপ্রবিসহ দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালকে করোনা পরীক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬