যবিপ্রবির মার্কেটিং বিভাগের অনলাইনে ক্লাস শুরু

৩১ মার্চ ২০২০, ০৬:০৯ PM

© ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।গতকাল সোমবার (৩০ মার্চ) রোববার বেলা ১১ টায় প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস নেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ক্লাসটি পরিচালনা করেন উক্ত বিভাগের প্রভাষক এস এম শরিফুল হক।এছাড়াও সন্ধ্যা ৭ টায় মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস অনুষ্ঠিত হয়।

চলমান করোনা ভাইরাসের প্রভাবে ১৮ ই মার্চ থেকে আগামী ৯ ই এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।যার ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।এই পরিস্থিতিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানের উদ্যেগে এই ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষাকার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এ ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করতে পারে এবং তাদের যেন সেশনজটের কবলে না পরতে হয় সেজন্য মার্কেটিং বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাস পরিচালনা করা হচ্ছে।

এসএসসির ইংরেজি প্রশ্নে ফুটবলার হামজা চৌধুরী
  • ২৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলে অথৈ পানি, বেঞ্চে পা তুলে লিখলেন এসএসসি পরীক্ষা…
  • ২৮ এপ্রিল ২০২৬
৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে
  • ২৮ এপ্রিল ২০২৬
বিমানবন্দর থেকে ইন্টারেক্টিভ কেয়ারের সিইও রেয়ার আল সামির আ…
  • ২৮ এপ্রিল ২০২৬
কন্ডিশন রিডিংয়ে উন্নতিই বোলিং সাফল্যের কারণ, বলছেন মেহেদী
  • ২৮ এপ্রিল ২০২৬
আটকে যেতে পারে শিক্ষকদের বদলি
  • ২৮ এপ্রিল ২০২৬