এবার পিপিই সেলাই করতে বসে গেলেন বুয়েটের অধ্যাপক

২৯ মার্চ ২০২০, ১২:০৫ PM

© সংগৃহীত

করোনাভাইরাস ‍নিয়ে গোটা বিশ্বই এখন স্থবির হয়ে পড়েছে। করোনা মোকাবিলায় দেশগুলোর নাকানি-চুবানি খাওয়ার মতো অবস্থা। বাদ যায়নি বাংলাদেশও। করোনাভাইরাসের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে গোটা দেশ।

এ অবস্থায় করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে নানা ধরণের উদ্যোগ নেয়া হচ্ছে। অনেকে ব্যক্তিগতভাবেও যতটুকু সম্ভব কাজ করছেন।

এর মধ্যেই দারুন উদাহরণ তৈরি করলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন জ্যেষ্ঠ অধ্যাপক। চিকিৎসকদের জন্য নিজেই সেলাইমেশিনে পিপিই সেলাই করতে বসে গেছেন তিনি।

বুয়েটিয়ান নামে একটি ফেসবুক পেজে তার ছবি দিয়ে স্ট্যাটাস দেয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘নিচের ছবিতে যাকে দর্জির মত পিপিই সেলাই করতে দেখছেন, তিনি আসলে দর্জি না, বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় প্রফেসর ড. মাকসুদ হেলালী স্যার। ছবিটা দেখেই স্যারের জন্য শ্রদ্ধা ও গর্বে বুকটা ভরে উঠলো। আল্লাহ পাক উনাকে আরো নেক হায়াত দান করুন।’

ছবির হ্যাশট্যাগে করোনা ক্রাইসিস লেখা হয়েছে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬