বশেমুরবিপ্রবিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ

২৩ মার্চ ২০২০, ০৮:২৫ AM

করোনা ভাইরাসের প্রতিরোধের অংশ হিসেবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এ নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থানরত শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছি এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’

বিজ্ঞপ্তি

 

এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে একাডেমিক এবং ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বশেমুরবিপ্রবি প্রশাসন। এছাড়া ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ ও প্রদান করা হয়। তবে বিভিন্ন কারণে অর্ধশতাধিক বিদেশি শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী এখনো হলসমূহে অবস্থান করছে বলে জানা গেছে।

জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬