নেদারল্যান্ডস ফেরত পবিপ্রবির ৩ শিক্ষক হোম কোয়ারেন্টাইনে

১৭ মার্চ ২০২০, ০৬:১৩ PM

© ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ৩ জনই নেদারল্যান্ডস থেকে ফিরেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আমাদের শিক্ষকরা বিদেশ থেকে ফেরার পরই আমরা পটুয়াখালীর সিভিল সার্জনকে জানিয়েছি। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন।

দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, আমরা তাদের বাসায় গিয়ে সকল ধরনের দিক-নির্দেশনা দেওয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. এ টি এম নাসির উদ্দিন জানান, বিদেশ ফেরত শিক্ষকরা সুস্থ আছেন। অতিরিক্ত সতর্ক থাকতে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬