বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ডুয়েটে দিনব্যাপী কর্মসূচী

১৭ মার্চ ২০২০, ০৩:০৮ PM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মঙ্গলবার সকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, লাইব্রেরি ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনের সম্মুখে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে মুজিব বর্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘মার্চ মাস বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন, একশত বছর আগে তিনি ১৭ মার্চ এই পৃথিবীতে পদার্পণ করেন এবং ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। আজ এই মহানায়কের জন্মশতবার্ষিকী। এই মাহেন্দ্রক্ষণে মুজিব বর্ষের উদ্বোধন ঘোষণা করা আমার জীবনের পরম পাওয়া।’ এছাড়া তিনি লাইব্রেরি ভবনের পাশে ‘বঙ্গবন্ধু চত্বর’ ঘোষণা করে উদ্বোধন করেন এবং বৃক্ষরোপন করেন।

সকালের নানা কর্মসূচীর মধ্যে আরও ছিল ডুয়েটের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল সিস্টেম উদ্বোধন (পেপারলেস অফিস), জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর রচনা প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন দর্শন’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ইত্যাদি।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের উপর চিত্র প্রদর্শনী হয়। অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের উপর ডকুমেন্টারি প্রদর্শনী এবং অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করা হবে। রাতে আতশবাজি ও টেলিভিশনে প্রচারিত জন্মশতবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে। জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্যাম্পাস সেজেছে বর্ণিল আলোকসজ্জায়।

জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬