বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বর্ণিল সাজে হাবিপ্রবি

১৬ মার্চ ২০২০, ১০:০৯ PM

© টিডিসি ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। সে ধারাবাহিকতায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও আগামী ১৮ মার্চ হতে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একাডেমিক কার্যক্রম না চললেও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানা গেছে।

ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে বড় কোন সমাগম হচ্ছে না। ইতোমধ্যে এ দিনটিকে সামনে রেখে ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার।

একইসঙ্গে জাতির পিতার শততম জন্মদিন এবং শিশু দিবস উদযাপন করার লক্ষ্যে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। জন্মদিনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক,একাডেমিক ভবন এবং ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র(টিএসসি) সাজানো হয়েছে লাল সবুজের আলোতে। আলোকসজ্জা আজ সন্ধ্যা থেকে শুরু করে আগামী ১৮ মার্চ সকাল পর্যন্ত চলবে।

জাতির পিতার শততম জন্মদিন উপলক্ষ্যে নেয়া কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ৬ টা ৪০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরে সন্ধ্যা সোয়া ৬ টায় জাতীয় পতাকা অবনমিত করে সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আতশবাজির মধ্যদিয়ে শেষ হবে অনুষ্ঠানটি।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও সংগঠনসমূহকে পৃথক পৃথক ভাবে অবস্থান করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করতে অনুরোধ জানিয়ে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬