অবশেষে বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা

১৬ মার্চ ২০২০, ০৭:৩২ PM

© ফাইল ফটো

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে। এছাড়া ১৮ মার্চ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। হলসমূহ পূনরায় ৩১ মার্চ খুলে দেয়া হবে।

এর আগে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর প্রায় সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও বশেমুরবিপ্রবির পক্ষ থেকে বিকেল ৫টায় কর্মদিবস শেষ হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়া শিক্ষার্থীদেরকেও ১৮ তারিখের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছি।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কৃষি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদ রণি বলেন, করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, অনেকে মৃত্যুবরণ করছে। বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ না হলে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে সংক্রমণের আশঙ্কা ছিলো। তাই আমার মনে হয় বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় কিছুটা হলেও সংক্রমণের আশঙ্কা কমেছে।

জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬