বন্ধ হলো বুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৬ মার্চ ২০২০, ০৭:৩০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী বুধবার বিকেল ৫টার পর থেকে বুয়েটের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি বা আত্মীয় স্বজনের বাসায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, আবাসিক হলে বসবাসরত ছাত্র-ছাত্রীদের অনতিবিলম্বে তাদের নিজ নিজ বাড়ি, আত্মীয়-স্বজনের বাসায় চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। বুধবার বিকেল ৫টার পর থেকে বুয়েটের হলগুলো বন্ধ থাকবে।

জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬