এবার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল বুটেক্স শিক্ষার্থীরা

১৫ মার্চ ২০২০, ১১:১৬ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার বিনামূল্যে বিতরণের লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। রবিবার (১৫ মার্চ) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী নিজস্ব ল্যাবে এটি তৈরি করে। এরা হলেন- ৪৩তম ব্যাচের আশিকুল ইসলাম, জয়নাল, আশমী আশিক, তুষার আকন এবং ইমরান জাকির।

বিভাগের নিজস্ব ল্যাবে তৈরিকৃত এ হ্যান্ড স্যানিটাইজার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফরহাদ হোসেনের কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগের সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও প্রভাষক নুসরাত জাহান।

এ ব্যাপারে আশিকুল ইসলাম বলেন, আমরা এখন সীমিত মাত্রায় এটা বিতরণ করবো। তবে খুব দ্রুত আরও ৩০০-৪০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। জানা যায়, আগামীকাল সোমবার (১৬ মার্চ) প্রাথমিকভাবে ১০০ মিলিলিটারের ৪০ বোতল বিতরণ করা হবে।

এর আগে ঢাবির ফার্মেসি অনুষদ ও বায়োমেডিকেল রিসার্চ সেন্টার যৌথভাবে বানিয়েছে হ্যান্ড স্যানিটাইজার। শুধু বানানোই নয়—এটি শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিক্রির ঘোষণাও দিয়েছেন তারা। সহযোগিতা পেলে এটি সাধারণ মানুষকেও বিনামূল্যে দিতে চান তারা। অনুষদের এমন ঘোষণা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬