বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে জয়ী হাসিব-রাকিব প্যানেল

১০ মার্চ ২০২০, ০৯:৩৭ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ জয়লাভ করেছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমিটরিতে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কর্মসূচি চলে। পরে ভোটগণনা শেষে রাত ৯. ৩০ এ ফলাফল ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম।

এছাড়া সহ সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যথাক্রমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো. বশির উদ্দীন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব হাসান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুরাদ হোসেন এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আরেফীন।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬