বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

১০ মার্চ ২০২০, ০৯:২৩ AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আজ মঙ্গলবার শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমিটরিতে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কর্মসূচি চলবে।

প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি অধ্যাপক ড. দীপঙ্কর কুমার জানান, ‘নির্বাচনে ৭টি পদের বিপরীতে শিক্ষকদের দুইটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দুইজন শিক্ষক স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৩৫ জন শিক্ষক এবং এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান নির্বাচন কমিশনার।

দেখুন: বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে জয়ী হাসিব-রাকিব প্যানেল

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম। এছাড়া সহ সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মোঃ বশির উদ্দীন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব হাসান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুরাদ হোসেন এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আরেফীন।

অপরদিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্যের পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান এই প্যানেল থেকে সহ সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সালেহ আহমেদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লুৎফুল কবির, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া এবং ফার্মেসী বিভাগের প্রভাষক মোঃ সোলায়মান হোসেন।

প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬