গেস্টরুম-র‍্যাগিং বন্ধে বুটেক্সে কমিটি গঠন

১০ মার্চ ২০২০, ১২:৫৪ AM

© ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) র‍্যাগিং প্রতিরোধে ‘র‍্যাগিং বিরোধী কমিটি’ গঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের তথ্যটি জানানো হয়।

কমিটিতে থাকা তিনজন হলেন-টেক্সটাইল ফ্যাশন ডিজাইন ও এ্যাপারেল ইঞ্জিঃ বিভাগের ডিন অধ্যাপক ড. মশিয়ুর রহমান, ইয়ার্ন ইঞ্জিঃ বিভাগের সহকারী অধ্যাপক ড. আহমেদ জালাল উদ্দিন এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. মামুন কবির। 

ড. মশিয়ুর রহমানের সভাপতিত্বে ‘এ্যান্টি র‍্যাগিং কমিটি’ বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে সব ধরনের র‍্যাগিং, গেস্টরুম প্রতিরোধ ও বন্ধে তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণে কাজ করবে বলে জানা গেছে।

প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬