বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কর্মচারীদের হামলা

১০ মার্চ ২০২০, ১২:১৮ AM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের ওপর কর্মচারীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং রুমের সামনে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন।

এ ব্যাপারে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ দুপুরে ৫০১নং রুমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্যের সাথে কথা বলতে গেলে ওয়ালিদ নামে এক কর্মচারী আমাদেরকে জামায়াত-শিবির বলে আখ্যা দেয় এবং হুমকিও প্রদান করেন। এর ফলে শিক্ষার্থীরা উপচার্যসহ কক্ষে উপস্থিত সকলকে অবরুদ্ধ করে রাখে। পরে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থী উপদেষ্টাসহ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তাদের সাথে কথা বলতে ৫০১নং রুমে প্রবেশ করলে হঠাৎ কর্মচারী সমিতির সভাপতি তরিকুলসহ বেশ কয়েকজন রুম থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে তিন শিক্ষার্থী আহত হয়।

তবে অভিযুক্ত কর্মচারী সমিতির সভাপতি তরিকুল তরিক অভিযোগ অস্বীকার করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ তথা মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আমরা একাডেমিক ভবনের ৫০১নং রুমে মিটিং করছিলাম। হঠাৎ শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করে দেয়। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন শিক্ষক রুমে প্রবেশ করলে আমরা বের হয়ে যায়। এ সময় তারা (শিক্ষার্থীরা) আমাদের সাথে অত্যন্ত খারাপ আচরণ এবং হামলা করে। তাদের হামলায় পাঁচ কর্মচারী আহত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিমন-বৃষ্টির দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট…
  • ২৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬
বহিরাগত নিয়ে তিন মেডিকেলের ট্রাস্টি বোর্ড দখলচেষ্টার অভিযোগ…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে হত…
  • ২৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্য…
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে একজনকে হত্যা
  • ২৮ এপ্রিল ২০২৬