বশেমুরবিপ্রবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ (ভিডিও)

০৮ মার্চ ২০২০, ০২:৫৫ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অফিস রুমে তালা মারাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সর্ম্পক ও এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। ররিবার দুপুর ১ টায় দুই বিভাগের সংঘর্ষ শুরু হয় এতে প্রায় ২০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়।

জানা যায়, রুম দখলকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে ৷ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অফিসরুম দখল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ঐ বিভাগের অফিসরুমে হামলা চালায়। হামলাকারী শিক্ষার্থীরা আবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শেখ আবদুর রহিমসহ অন্তত ১৫জন শিক্ষার্থী আহত হয় ৷ নিলরঞ্জন গুরুতর আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close