রাবিপ্রবিতে পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ

০৭ মার্চ ২০২০, ০৫:৫২ PM

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি (রাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় হতে আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার অঞ্জন কুমার চাকমা , সিএসই বিভাগের চেয়ারম্যান রণজ্যোতি চাকমা, জুয়েল সিকদার (প্রক্টর), ধীমান শর্মা (প্রভাষক), সজীব ত্রিপুরা ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক দেয়ালিকা উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মহোদয়।

এরপর সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে পায়রা উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬