৭ মার্চে শাবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা

০৭ মার্চ ২০২০, ০১:৪৩ PM

© টিডিসি ফটো

আকাশে মেঘের ঘনঘটা তবুও বৃষ্টিকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ মার্চের শোভাযাত্রা বের হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রার পর সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে ইউনেস্কো যেমন বঙ্গবন্ধু তথা বাঙালি জাতিকে সম্মানিত করেছে, তেমনি বাঙালি জাতির কাছেও ইউনেস্কোও সম্মানিত হয়েছে।

পরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সাংস্কৃতিক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির সহযোগিতায় বঙ্গবন্ধু সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে সকাল হতে বঙ্গবন্ধু চত্বর থেকে ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬