ইউজিসি ঘেরাওয়ে ঢাকার পথে ইতিহাস শিক্ষার্থীরা

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে গোপালগঞ্জ ত্যাগ করেছে বিভাগটির প্রায় ৫০ জন শিক্ষার্থী। আজ রাত সাড়ে ১০টায় বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তারা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা জানিয়েছিলো ৫ ফেব্রুয়ারীর মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া না হলে ইউজিসির কার্যালয় ঘেরাও করবেন তারা।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফতাবউজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, "আমরা গত ১৮ ফেব্রুয়ারী ইউজিসি কর্তৃক গঠিত কমিটির ওপর আস্থা রেখে একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছিলাম এবং ৫ মার্চের মধ্যে অনুমোদন প্রদানের দাবি জানিয়েছিলাম। কিন্তু ১৭ দিন পার হয়ে গেলেও ইউজিসির কর্তৃক গঠিত কমিটি কোনো কার্যক্রমউ শুরু করেনি। এমতাবস্থায় আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী ইউজিসির কাযালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ঢাকা রওয়ানা দিচ্ছি। এছাড়া আমাদের ২০ জন সহপাঠী প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবে।"

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। পরবর্তীতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারী বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশনা দেয় ইউজিসি। ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিভাগের অনুমোদনের দাবিতে ওইদিন রাত থেকেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিভাগটির প্রায় আর শতাধিক শিক্ষার্থী।

হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
close