রাবিতে আধুনিক মহাকাশ বিজ্ঞান শীর্ষক সেমিনার

০৪ মার্চ ২০২০, ০৬:৫২ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধুনিক মহাকাশ বিজ্ঞান শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। স্পেস অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার (এসইআরসি), বাংলাদেশ এর উদ্যোগে আগামী ১৪ মার্চ (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সেমিনার ব্যবস্থাপক আল-আমিন হোসাইন।

তিনি জানান, সেমিনারটি চারটি গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাগ করা হয়েছে। ‘রিমোট সেন্সিং অ্যান্ড আর্থ অবজারভেশন’ শীর্ষক বিষয়ের উপর বক্তব্য রাখবেন বাংলাদেশ এসইআরসি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মিঠুন কুমার। দ্বিতীয় অধিবেশনে “বিগ ব্যাং কসমোলজি” এর উপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড.সালেহ হাসান নকীব।

এছাড়া ‘হায়ার পারফরমেন্স কম্পিউটিং অ্যান্ড সায়িন্টিফিক রিসার্চ’’ বিষয়ক তৃতীয় অধিবেশনে আলোচনা করবেন রাবি পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস্ বিন তারিক এবং শেষ অধিবেশনে ‘টাইম স্পেস কারভেচার অ্যান্ড থিওরি অফ গ্রেভিয়েশন” বিষয়ে বক্তৃতা প্রদান করবেন রাবি গণিত বিভাগের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য।

উল্লেখ্য, যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থী, অনুষদ সদস্যবৃন্দ অংশগ্রহণ করতে পারবে। গত ২৯ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ থেকে সেমিনারে অংশ গ্রহণের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬
লিমন-বৃষ্টির দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট…
  • ২৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬