বশেমুরবিপ্রবি মেডিকেল সেন্টার

চিকিৎসক না থাকায় সাপ-লুডু খেলেন কর্মচারীরা

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেডিকেল সেন্টারে তিনমাস যাবৎ একজনও চিকিৎসক নেই। ফলে মেডিকেল সেন্টারটিতে চিকিৎসা সেবা না নিয়েই ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের। এ কারণে জ্বর-সর্দির মতো প্রাথমিক চিকিৎসার জন্যও তাদের ছুটতে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে ৩ কিলোমিটার দূরে গোপালগঞ্জ সদর হাসপাতালে।

বিশ্ববিদ্যালটির মেডিকেল সেন্টারে চারজন কর্মচারী কর্মরত রয়েছেন। চিকিৎসক না থাকায় বর্তমানে শুধুমাত্র অফিস করছেন তারা। কোন কাজ না থাকায় অফিস চলাকালীন সময়ে গল্প-গুজব কিংবা স্মার্টফোনে সাপ-লুডু খেলে (গেমস) অলস সময় পার করছেন তারা। চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি আন্দোলনরত অবস্থায় আমাদের পাঁচজন সহপাঠী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনের প্রচন্ড শাসকষ্টে ভুগছিলেন। আমরা তাৎক্ষণিক তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলেও সেখানে প্রাথমিক চিকিৎসা দিতে পারিনি। এই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, মেডিকেল সেন্টারটিতে কর্মরত কয়েকজন কর্মচারী উপস্থিত থাকলেও তারা লুডু খেলায় ব্যস্ত ছিলেন এবং তাদের নূন্যতম সহযোগীতা করেননি।

এদিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় মেডিকেল সেন্টারটি কর্মচারীদের গল্প আর আড্ডার জায়গায় পরিণত হয়েছে। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, সেখানকার কর্মরত চারজন কর্মচারীর সকলেই গল্প, আড্ডা আর লুডু খেলায় ব্যস্ত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, চিকিৎসকরা না থাকায় আমাদের কোনো কাজ থাকেনা। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মের কারণে যথাসময়ে আমাদের প্রতিদিন উপস্থিত হতে হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, মেডিকেল সেন্টারে চিকিৎসকের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের সমস্যা দুটোই উপলব্ধি করতে পারছি। তবে চলতি উপাচার্য হিসেবে আমার পক্ষে নতুন চিকিৎসক নিয়োগ দেয়া সম্ভব নয়। তবে আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনকে জানিয়েছি।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবির মোডিকেল সেন্টারটিতে দুইজন চিকিৎসক কর্মরত ছিলেন। কিন্তু অন্যত্র চাকরি হওয়ায় তারা দুইজনেই ২০১৯ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন।

ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬
লিমন-বৃষ্টির দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট…
  • ২৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬