শিক্ষকদের আন্দোলনে অচল পবিপ্রবি

০২ মার্চ ২০২০, ০৯:২৩ AM

ক্যাম্পাস র‌্যাগিংমুক্ত, নানা অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বহাল এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা। শিক্ষকদের টানা আন্দোলনে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। র‌্যাগিংয়ে জড়িত থাকায় ২৩ জানুয়ারি ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ করার প্রতিবাদে শিক্ষকরা ১৮ ফেব্রুয়ারি থেকে পাল্টা আন্দোলনে নেমে পড়েন। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে ২৩ জানুয়ারি এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৭ ফেব্রুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অর্ধশতাধিক শিক্ষককে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ঘটনার প্রেক্ষিতে অবরুদ্ধ অবস্থায়ই এক জরুরি বৈঠকে বসে শিক্ষক সমিতি। বৈঠক শেষে তারা র‌্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের শাস্তি বহাল রাখার দাবি জানান।

একই সঙ্গে শিক্ষকদের অবরুদ্ধ করার কাজে জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। অনুষদীয় ল্যাবসহ ক্লাস রুমগুলো তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। এছাড়া বিভিন্ন অনুষদের ক্লাস ও চলমান পরীক্ষাগুলো বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবুল কাসেম চৌধুরী জানান, সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস র‌্যাগিংমুক্ত থাকার কথা। অথচ একের পর এক র‌্যাগিং হয়ে আসছে এবং এ র‌্যাগিংয়ের অপরাধে অভিযুক্ত ১৫ শিক্ষার্থীকে গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কৃত এসব শিক্ষার্থী আরও কতিপয় শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পরে যে ঘটনা ঘটিয়েছে তা আমাদের কাম্য ছিল না। ক্যাম্পাস র‌্যাগিংমুক্ত, বহিষ্কারাদেশ বহাল রাখা এবং ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছি।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়ার প্রবন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মুজিবর রহমান
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9