মোদির আগমন প্রতিহতের ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের

০১ মার্চ ২০২০, ০৯:৫৩ PM

© সংগৃহীত

মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার ক্যাম্পাসে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তারা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে সংগঠিত জাতিগত নিপীড়ন, ‘গণহত্যা’ ও ‘সহিংসতা’ বন্ধ করতে হবে। সিএএ এবং এনআরসিকে কেন্দ্র করে বর্তমানে ভারতে সাম্প্রদায়িক যে দাঙ্গা শুরু হয়েছে তা বন্ধ করতে হবে। ভারত সরকার তাদের একটি বড় অংশের মানুষকে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠানোর একটি চক্রান্ত করছে।

বক্তারা বলেন, মুজিববর্ষ উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সফর করবে। অবিলম্বে তার আমন্ত্রণ বাতিল করতে হবে। আমরা তার আগমনকে প্রতিহত করবো।

সমাবেশে শাহরিয়ার আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর আকন্দ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মিয়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬