বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত ৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

অসুস্থ এক শিক্ষার্থী

অসুস্থ এক শিক্ষার্থী © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার অবস্থান কর্মসূচির ২৪ তম দিনে অসুস্থ শিক্ষার্থীদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী জিহাদ, দ্বিতীয়বর্ষের নুসরাত জাহান ও অনন্যা এবং তৃতীয়বর্ষের রোমান ও রিতা।

আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছেন, তীব্র রোদ উপেক্ষা করে টানা ২৪ দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ফলেই এসকল শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন।

বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী আভতাবউজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘ ২৪ দিন যাবৎ আন্দোলন করছি। কিন্তু প্রশাসন আমাদের সমস্যা সমাধানের বিষয়ে সম্পূর্ণ উদাসীন। আমাদের পাঁচজন সহপাঠী অসুস্থ হয়ে যাওয়ার পরও প্রশাসন থেকে কেউ আমাদের খোঁজ নেয়নি, এমনকি আমরা ঠিক সময়ে এম্বুলেন্স পর্যন্ত পাইনি।’

এদিকে, ইতিহাস বিভাগসহ বশেমুরবিপ্রবির চলমান বিভিন্ন সমস্যা সমাধানে গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য দিল আফরোজ বেগমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হলেও কমিটির কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ জানিয়েছেন কমিটি দ্রুত সময়ে কাজ শুরু করবে।

প্রসঙ্গত, ইউজিসির অনুমোদন ছাড়াই ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। পরবর্তীতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ইউজিসি বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ দেয়। ইউজিসির নির্দেশের প্রতিবাদে এবং বিভাগটির অনুমোদনের দাবিতে ৬ ফেব্রুয়ারি রাত থেকেই আন্দোলন শুরু করে বিভাগটির শিক্ষার্থীরা

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence