হাবিপ্রবি মাৎস্যবিজ্ঞানের নতুন ডিন অধ্যাপক রুহুল আমিন

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪ PM
অধ্যাপক ড. একে এম রুহুল আমিন

অধ্যাপক ড. একে এম রুহুল আমিন © টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ফিশারিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. একে এম রুহুল আমিন। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তাকে অনুষদীয় এসোসিয়েশন এবং বিভাগ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে তিনি অধ্যাপক ড. মোসা. নাহিদ আক্তারের স্থলাভিষিক্ত হলেন। আগামী দুই বছরের জন্য তিনি ডিনের দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. একে এম রুহুল আমিন ২০০১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ফিশারিজে স্নাতক এবং ২০০৩ সালে ফিশারিজ বায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর ২০০৫ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালের মার্চে অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হন।

এছাড়া তিনি জাপান সরকার প্রদত্ত মনবুকাগাখুশো স্কলারশিপে হোকাইডো ইউনিভার্সিটি হতে যথাক্রমে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এ পর্যন্ত দেশি বিদেশি জার্নালে প্রায় ২৬ টিরও মতো গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন তিনি। এছাড়াও তিনি বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম, ফিশারিজ সোসাইটি এবং কৃষিবিদ ইন্সটিটিউশনের একজন সদস্য।

ডিন হিসাবে নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে বলেন, আমি মনে করি এটি আমার জন্য একটি পরীক্ষা এবং চ্যালেঞ্জ। ডিন হিসেবে উক্ত পদে থেকে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি ফ্যাকাল্টির বিদ্যমান সমস্যা সমাধান এবং উন্নয়নে কাজ করা আমার দায়িত্ব বলে আমি মনে করি।

ট্যাগ: ডিন
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬