বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬ AM
নিহত আরিফুল ইসলাম (মুবিন)

নিহত আরিফুল ইসলাম (মুবিন)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী আরিফুল ইসলাম (মুবিন) বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মুবিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সূত্র জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে মালবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। রাত ৮টার দিকে তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান। মুবিনের বাড়ি যশোর জেলার আরবপুর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান ‘মুবিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত, নিহত শিক্ষার্থী পরিবারের প্রতি সমবেদনা’।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক ও শিক্ষার্থীরা গভীরভাবে শোক প্রকাশ করেছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬