এবার শাবিপ্রবিতে ফরাসি ভাষায় একুশের গান

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৫ PM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্লাসরুমে এবার ফরাসি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, গীতিকার আব্দুল গাফফার চৌধুরীর কালজয়ী গানটি পরিবেশন করা হয়েছে।

শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়েল আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ডিপ্লোমা ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গানটি গাওয়া হয়।

এর আগে ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পাঁচ ভাষায় একুশের এই গানটি গাওয়ার ব্যতিক্রম আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষার সহকারী অধ্যাপক রিয়াদুল ইসলাম সোহেল বলেন, এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। সত্যিকার অর্থে আমরা যারা বিদেশি ভাষা নিয়ে কাজ করি আমাদের উচিত এদেশের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেয়া।

তিনি বলেন, এর আগেও গতবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাবি'র শহীদ মিনারে একুশের এই গানটিকে পাঁচটি ভাষায় গাওয়ার আয়োজন করে ছিলাম। আশা রাখছি সামনে এরকম জাতীয় দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের আই এম এলের শিক্ষার্থীরা আরও সুন্দর কিছু উপহার দেবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬