হলে উঠতে ৭ শপথ বুয়েট শিক্ষার্থীদের

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪ AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নবীন শিক্ষার্থীদের কাছ থেকে সাতটি শপথ নেয়া হয়েছে। কোন ধরনের র‌্যাগিংয়ে না জড়ানো, সহপাঠীদের বিরুদ্ধে অপবাদ না দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের রুটিন ক্লাস বর্জন না করাসহ ওই সাতটি শপথের ফরমে স্বাক্ষর করে হলে উঠতে হয়েছে শিক্ষার্থীদের।

শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে বুয়েটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হলে সিট বরাদ্দ দেয়া হয়েছে। আর হলে উঠার আগে ওই সাত শপথের ফরমে স্বাক্ষর করতে হয়েছে শিক্ষার্থীদের।

সাত শপথগুলো হলো-

১. বুয়েটে র‌্যাগিং নিষিদ্ধ এবং এ সংশ্লিষ্ট নির্দেশনাগুলো সম্পর্কে অবগত থাকা।

২. র‌্যাগিংয়ের আওতায় আসে এমন কোন আচরণ বা কাজ করা থেকে বিরত থাকা। কোন ধরণের র‌্যাগিংয়ে নিজে জড়াবে না এবং এর প্রশ্রয় এবং প্রচার থেকে দূরে থাকবে। কাউকে শারীরিক বা মনস্তাত্ত্বিকভাবে ক্ষতি না করা বা অন্য কোনও ক্ষতি করবে না।

৩. যদি কোন সময় কারো বিরুদ্ধে র‌্যাগিংয়ের অপরাধ প্রমাণিত হয়, তাহলে বুয়েট এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে বাধ্য থাকবে।

৪. অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি বাতিল বা নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি।

৫. বিশ্ববিদ্যালয়ের সহপাঠীসহ যে কাউকে কোনও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইন্টারনেট ব্যবহার করে কখনও অপমান না করা।

৬. কোন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের রুটিন ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় কার্যক্রম বা শ্রেণিকক্ষকে তালাবদ্ধ করে রাখা যাবে না।

৭. উপরের বিষয়গুলো বুঝে সম্মত হওয়া। এবং কোন শিক্ষার্থী এই শপথ ভঙ্গ করে কোন অপরাধে জড়ালে তাকে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত কর্তৃপক্ষ শাস্তি দিবে।

শপথ ফরম

 

জানা গেছে, এবারই প্রথম হলে উঠার আগে এই ধরনের শপথের ফরমে স্বাক্ষর করতে হচ্ছে বুয়েটের নবীন শিক্ষার্থীদের। আগে এই ধরণের কোন ফরম পূরণ করতে হতো না। তবে এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তেমন কোন প্রতিক্রিয়া জানায়নি তারা।

আর কোন ইস্যুতে ক্লাস বর্জন করা যাবে না বিশ্ববিদ্যালয়ের এমন শপথ নেয়ার বিষয়েও তেমন কিছু ভাবছে না শিক্ষার্থীরা। তারা বলছে, ক্লাস বর্জন করার মত পরিবেশ হলে তখন দেখা যাবে বিষয়টি।

এ বিষয়ে জানতে চাইলে বুয়েট ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আগে কোন সময় এ রকম শপথ ফরম পূরণ করাইনি যেহেতু বুয়েটে গতবছর এক মারাত্মক অবস্থার (আবারার ফাহাদ হত্যাকান্ড) সম্মুখীন হয়েছে। তাই আমরা চাই এরকম মর্মান্তিক ঘটনার আর পুনরাবৃত্তি না হোক। তাই আমরা নবীন শিক্ষার্থীদের এরকম শপথ ফরম পূরণের সিদ্ধান্ত নিয়েছি।

ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬
লিমন-বৃষ্টির দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট…
  • ২৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬