৫ বছর পর বশেমুরবিপ্রবিতে প্রভাতফেরি (ভিডিও)

২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ AM

© টিডিসি ফটো

দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। এর আগে সর্বশেষ ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক খাইরুল আলম থাকাকালীন সময়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছিলো।

আজ (শুক্রবার) সকাল ৭ টায় অনুষ্ঠিত এ প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান, শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রভাতফেরীতে অংশগ্রহণকারী লোকপ্রশাসন বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম বলেন, "৫২ এর ভাষা শহীদদের স্মরণ প্রক্রিয়ায় প্রভাতফেরী একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও গত তিন বছরে আমরা প্রভাত ফেরীতে অংশগ্রহণের কোনো সুযোগ পাইনি, যেটি আমাদের জন্য একটি বড় আক্ষেপের বিষয় ছিলো। বিশ্ববিদ্যালয় জীবনের শেষবর্ষে এসে আজকের প্রভাতফেরিতে অংশগ্রহণ করতে পেরে চার বছরের সেই আক্ষেপ কিছুটা হলেও কমেছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও এই উদ্যোগ বজায় রাখবে।"

বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেন, ‘‘প্রভাতফেরি আমাদেরকে ৫২ এর ২১শে ফেব্রুয়ারীতে শহীদদের রক্তে রঞ্জিত রাজপথের কথা,মনে করিয়ে দেয়।’’ এসময় তিনি জানান, এ বছরে প্রভাতফেরী অনানুষ্ঠানিক ভাবে আয়োজন করা হলেও আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।

 

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence