বশেমুরবিপ্রবিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০১ AM

© টিডিসি ফটো

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পনের উদ্দেশ্যে একুশের প্রথম প্রহরে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গোপালগন্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ নূরউদ্দীন আহমেদ, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলো। পরবর্তীতে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মো. শাহজাহান বলেন, ‘‘৫২ এর ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারী ছাত্ররা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলো। আমরা আশা করবো বর্তমান সময়েও ছাত্ররা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে মাতৃভূমির জন্য কাজ করবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবে’’।

 

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬