আদালতে ছেলে হত্যার দ্রুত বিচার চাইলেন আবরারের বাবা

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৯ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ঢাকার আদালতে হাজির হয়ে বলেছেন, তিনি তার ছেলের হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চান। এ ব্যাপারে সরকারের কাছে তিনি আবেদন করবেন।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে নিজ থেকেই হাজির হন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। আদালত এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ মার্চ তারিখ ঠিক করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের বাবা নিজে থেকে আজ আদালতে হাজির হয়েছিলেন। তিনি আদালতকে বলেন, ছেলের হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চান।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, সোমবার আবরারের বাবা মামলাটি দ্রুত বিচারে নেয়ার আবেদন করেছেন। আবেদনটি প্রক্রিয়াধীন। আশা করছি মামলাটি দ্রুত বিচারে যাওয়ার বিষয়ে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ২২ জন বুয়েট ছাত্রকে সোমবার কারাগার থেকে আদালতে আনা হয়। এই মামলায় পলাতক রয়েছেন তিন আসামি।

গত ৩০ জানুয়ারি আদালত বলেছিলেন, আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। গত ২১ জানুয়ারি এই হত্যা মামলায় ২৫ বুয়েট ছাত্রের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত।

গত ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী।

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত হলেন ভারতীয় তরুণী
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬