বুটেক্স সাহিত্য সংসদের নতুন কমিটি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫০ PM

নবগঠিত হলো বুটেক্স সাহিত্য সংসদের কমিটি। কমিটিতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ৪২ তম ব্যাচের আবরার ফাহিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক নাঈমা জান্নাত। গত ১৫ ফেব্রুয়ারি বুটেক্স সাহিত্য সংসদের বার্ষিক সম্মেলনে নতুন কমিটর ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক আলিমুজ্জামান বেলাল, আইটিইটির সভাপতি ও বুটেক্স সাহিত্য সংসদের উপদেষ্টা ইঞ্জি. শফিকুর রহমান সিআইপি। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বিকশিত করে তোলার লক্ষে যাত্রা শুরু হয়েছিল বুটেক্স সাহিত্য সংসদের। ক্লাবটি নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে সফলভাবে এগিয়ে চলছে।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা ও মঞ্চ নাটকের আয়োজন করে থাকে। এছাড়া বুটেক্স সাহিত্য সংসদ প্রতি সপ্তাহে বুটেক্স টিএসসিতে ধারাবাহিক পাঠচক্র ও বইয়ের রিভিউ আয়োজন করে থাকে।

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত হলেন ভারতীয় তরুণী
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬